সোমবার, ০৮ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও ১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত কুষ্টিয়ায় আরবি লেখা কাপড় ঘিরে রহস্য, এলাকায় চাঞ্চল্য পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শুরু, বন্ধ হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১৬ জন সংবাদটি দেখেছেন

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হচ্ছে রোববার থেকে। তবে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় বৃহস্পতিবারই ছিল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটির আগে শেষ ক্লাস।

ফলে কার্যত শুক্রবার থেকেই ছুটিতে যাচ্ছে দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান।

তবে প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। রমজান মাসে বিদ্যালয় বন্ধ থাকায় পাঠদানের ঘাটতি পূরণে ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছিল। সে অনুযায়ী শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা থাকার কথা ছিল।

অন্যদিকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরিচালিত মিড-ডে মিল কার্যক্রমে ২২ মে থেকে খাবার বিতরণ বন্ধ রাখার নির্দেশনা থাকায় বিভ্রান্তি তৈরি হয়।

এ নিয়ে দিনভর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় বিষয়টি মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে শনিবার বিদ্যালয় খোলা বা বন্ধ রাখার বিষয়ে আদেশ জারি করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের সাধারণ প্রশাসন বিভাগের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৪ মে জারি করা প্রজ্ঞাপন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২১ মে তারিখের স্মারকের আলোকে ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com