বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

১ কোটি ৮৬ লাখ টাকা আত্মসাতের মামলায় বিআরডিবির হিসাবরক্ষক গ্রেপ্তার

  • সবশেষ আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৯৬ জন সংবাদটি দেখেছেন

গাইবান্ধায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উপ-পরিচালকের স্বাক্ষর জাল করে ১ কোটি ৮৬ লাখ টাকা আত্মসাতের মামলায় বরখাস্ত হিসাবরক্ষক আনিছুর রহমানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (২৬ অক্টোবর) ঢাকার সাভারের রাজাসন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) রাজিব আহমেদ।

তিনি বলেন, ‘আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে দুদকের দায়ের করা মামলার প্রধান আসামি আনিছুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।’

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত গাইবান্ধা জেলা বিআরডিবি কার্যালয়ের হিসাবরক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে আনিছুর রহমান চারজন উপ-পরিচালকের স্বাক্ষর স্ক্যান করে জালিয়াতির মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতা, পেনশন ও কল্যাণ তহবিল থেকে প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকা আত্মসাত করেন।

এ ঘটনায় রংপুর দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. রুবেল হোসেন বাদী হয়ে ২০২৪ সালের ২১ অক্টোবর গাইবান্ধা বিশেষ জজ আদালতে আনিছুর রহমানকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

অভিযোগের সত্যতা পাওয়ায় ২০২৪ সালের ১৯ ডিসেম্বর আনিছুর রহমানকে চাকরিচ্যুত করা হয়। তদন্ত শেষে দুদক চূড়ান্ত চার্জশিট দাখিল করলে চলতি বছরের ২৭ আগস্ট আদালত সাত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

দীর্ঘদিন পলাতক থাকার পর সাভারে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তার আনিছুর রহমান গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ধানঘড়া গ্রামের আব্দুস সোবহান মিয়ার ছেলে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com