মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

বরিশালে ডিবি পুলিশকে কুপিয়ে জখম, আটক ৪

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১৭ জন সংবাদটি দেখেছেন

বরিশালের উজিরপুরে মাদক উদ্ধারে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ সময় ডিবির এক কনস্টেবলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুর দেড়টার দিকে উজিরপুর পৌরসভার খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যের নাম মৃনাল। আটকরা হলেন শামীম মোল্লা (২৬), মুনসুর মোল্লা (৭০), আলাউদ্দিন (২৪) ও আরিফ মোল্লা (২৩)।

জেলার পুলিশ সুপার এ.জেড.এম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে জেলা ডিবির সাত সদস্যের একটি দল খেয়াঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানের সময় মাদক উদ্ধারে বাধা দেন অভিযুক্তরা।

একপর্যায়ে ডিবি সদস্যদের সঙ্গে মাদক কারবারিদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি শুরু হয়। এ সময় আরিফ মোল্লা তার কাছে থাকা মাদকের একটি পোটলা পাশের পুকুরে ছুড়ে ফেলেন।

পরে কনস্টেবল মৃনাল পুকুর থেকে মাদক উদ্ধারের চেষ্টা করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চারজনকে আটক করে। আহত কনস্টেবল মৃনালকে তাৎক্ষণিকভাবে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পুলিশ সুপার এ.জেড.এম মোস্তাফিজুর রহমান বলেন, অভিযানের সময় মাদক কারবারিরা পুকুরে ঝাঁপ দিলে ডিবি সদস্যরা তাদের আটকানোর চেষ্টা করেন। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে এক পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় উজিরপুর মডেল থানায় দুটি পৃথক মামলা করা হবে। একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং অন্যটি পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com