মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

সফল রাষ্ট্রনায়ক হয়ে ওঠার অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন খালেদা জিয়া : স্পিকার

  • সবশেষ আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৫৬ জন সংবাদটি দেখেছেন

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের গণতন্ত্র সুসংহত করতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন। মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি ছিলেন অত্যন্ত নিবেদিতপ্রাণ। একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে তিনি অনন্য ও কালজয়ী দৃষ্টান্ত হয়ে থাকবেন বলেও মন্তব্য করেন স্পিকার।

শুক্রবার (২২ মে) জাতীয় সংসদ ভবনের এলডি হলে ‘ছবির গল্প’ প্রকাশিত খালেদা জিয়ার স্মৃতিচারণভিত্তিক ‘দেশনেত্রী’ শীর্ষক বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও ‘ছবির গল্প’র উপদেষ্টা সম্পাদক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ড. আহমেদ মোস্তফা নোমান ও ‘ছবির গল্প’র সমন্বয়ক সাদমান সাকিব।

মূল আলোচক হিসেবে বক্তব্য দেন খালেদা জিয়ার বিশেষ সহকারী ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।

বর্ষপঞ্জিটিতে ‘ছবির গল্প’র প্রতিষ্ঠাতা আলোকচিত্রী খালেদ হোসেন পরাগের তোলা আলোকচিত্র এবং টিমের লেখনীর মাধ্যমে খালেদা জিয়ার জীবনের ১২টি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে ‘ছবির গল্প : সবার আগে দেশপ্রেম’ প্রতিপাদ্যে তারেক রহমানকে নিয়ে প্রচারিত বিভিন্ন বক্তব্যের জবাবে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘বাংলাদেশের প্রাণ তারেক রহমান’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীও অনুষ্ঠিত হয়।

স্পিকার বলেন, “খালেদা জিয়া আমার রাজনৈতিক অনুপ্রেরণা। বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব বিকাশে তিনি ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তার মৃত্যুতে কোটি মানুষের অশ্রুবিসর্জন তাকে জনমানুষের নেত্রী হিসেবে প্রমাণ করেছে।”

এ সময় তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশের জন্ম হতো কি না, তা নিয়ে সংশয় রয়েছে। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের নেতৃত্বের কথাও উল্লেখ করেন তিনি।

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি বলেন, দেশে গণতন্ত্রের স্থায়ী রূপ দিতে খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছিলেন। তিনি আরও বলেন, “জিয়া পরিবার না থাকলে বাংলাদেশ থাকত কি না, সে বিষয়ে আমি সন্দিহান।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নূরুল হক নুর, সংসদের সংরক্ষিত আসনের নারী সদস্য, ‘ছবির গল্প’ টিমের সদস্য, আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমকর্মীরা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com