মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

গাজীপুরে তালাবদ্ধ ঘর থেকে গৃহবধূর পোড়া মরদেহ উদ্ধার

  • সবশেষ আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৫৯ জন সংবাদটি দেখেছেন

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় তালাবদ্ধ একটি ঘর থেকে ফারজানা আক্তার নামে এক গৃহবধূর আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ও বাসার কেয়ারটেকারকে আটক করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় কোনাবাড়ী থানার নতুন বাজার নিউমার্কেট এলাকার রাজুর বাড়ির একটি টিনশেড কলোনিতে এ ঘটনা ঘটে।

নিহত ফারজানা আক্তার (১৮) রাজধানীর মিরপুর বিহারীপট্টি এলাকার আইয়ুব আলীর মেয়ে। আটকরা হলেন তার স্বামী মো. বাবু (৩৫) এবং ওই বাসার কেয়ারটেকার রোমান (২৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে তালাবদ্ধ ঘরটির ভেতর থেকে আগুনে পোড়া তীব্র গন্ধ বের হতে থাকে। পরে সন্দেহ হলে স্থানীয়রা টিনের বেড়া কেটে ঘরের ভেতরে প্রবেশ করেন। সেখানে মেঝেতে ফারজানার পোড়া মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আটক স্বামী বাবু দাবি করেছেন, বাসার কেয়ারটেকার রোমানের সঙ্গে তার স্ত্রীর পরকীয়ার সম্পর্ক ছিল। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। শুক্রবার সন্ধ্যায় তিনি স্ত্রীকে ঘরে তালাবদ্ধ করে বাজারে যান। পরে খবর পান, তার স্ত্রী আগুনে পুড়ে মারা গেছেন।

ঘটনাস্থল থেকে একটি কেরোসিন তেলের বোতলও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। তবে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইফতেখার হোসেন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com