সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

রংপুরে শিবির সভাপতি

ডাকসুর মাদকবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে দাঁড়াচ্ছে মাদককারবারীরা

  • সবশেষ আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১২২ জন সংবাদটি দেখেছেন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “ডাকসুর মাদক নির্মূল কর্মকাণ্ডের বিরুদ্ধে এখন মাদককারবারীরাই অবস্থান নিচ্ছে।”

সোমবার (২৭ অক্টোবর) সকালে রংপুর কারমাইকেল কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শিবির সভাপতি বলেন, “মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ নিজেদের একান্ত সম্পত্তি ও বিজনেস ইন্ডাস্ট্রি হিসেবে প্রতিষ্ঠিত করেছিলো। ১৯৭১ সালে যারা জীবন দিয়েছিলেন, তারা চেয়েছিলেন পাকিস্তানের বৈষম্য থেকে মুক্তি। কিন্তু স্বাধীনতার পর যারা দেশ শাসন করেছেন, তারা আরও বড় স্বৈরশাসকে পরিণত হয়েছেন।”

তিনি আরও বলেন, “চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীবান্ধব কাজের জন্য নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে ছাত্রশিবির। এই বিজয় তখনই অর্থবহ হবে, যখন নির্বাচিতরা শিক্ষার্থীদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারবে।”

জাহিদুল ইসলাম অভিযোগ করেন, “জুলাইকে ব্যবহার করে একটি পক্ষ নিজেদের আখের গোছানোয় ব্যস্ত। জীবন থাকতে কাউকে জুলাই নিয়ে ব্যবসা করতে দেওয়া হবে না।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা ও মহানগর এবং কারমাইকেল কলেজ শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com