সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

কুড়িগ্রামের ভাইরাল প্রেমিক কবির ১৭ দিন পর জামিনে মুক্ত

  • সবশেষ আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১০১ জন সংবাদটি দেখেছেন

যে প্রেমের কান্না ভাইরাল হয়েছিল পুরো দেশজুড়ে… যে প্রেমিককে প্রেমিকার সামনে থেকেই নিয়ে যাওয়া হয়েছিল হাতকড়া পরিয়ে… ১৭ দিন পর সেই কবির ফিরলেন আবার মুক্ত আকাশের নিচে। আর তাকে ঘিরে এখন পুরো এলাকায় স্বস্তি, আনন্দ আর নতুন করে একসাথে থাকার স্বপ্ন।

গ্রাম আদালতের সেই কান্নাভেজা মুহূর্ত এখনো ঘুরে বেড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে। কুড়িগ্রামের রৌমারীর প্রেমিক যুগল কবির আর জুই। যাদের বিচ্ছেদের সিদ্ধান্ত মানতে পারেননি কেউই… এমনকি তারাও না। সেই ঘটনার পর অপহরণ মামলায় গ্রেপ্তার হন কবির হোসেন। তারপর কেটে যায় ১৭ দিন।

রোববার সকাল সাড়ে ১০টায় কারাগার থেকে জামিনে মুক্তি পান কবির। আর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তৈরি হয় স্বস্তির পরিবেশ। স্থানীয়রা বলছেন, শুরু থেকেই একে অপরকে ভালোবাসতেন কবির আর জুই। তাই তাদের আলাদা করার সিদ্ধান্ত কেউ সহজভাবে নিতে পারেনি।

জানা গেছে, গত ২৭ এপ্রিল প্রেমের টানে বাড়ি ছাড়েন এই যুগল। পরে তরুণীর পরিবার থানায় অপহরণ মামলা দায়ের করলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ৭ মে ইউনিয়ন পরিষদের সালিশ বৈঠকে জুইকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন দুজন। সেই ভিডিওই পরে ভাইরাল হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।

কবিরের পরিবারের দাবি, আদালতের সিদ্ধান্ত অনুযায়ী তাদের আগের বিয়ে বহাল থাকবে। এখন তারা একসঙ্গেই থাকতে পারবেন। এদিকে কবিরের মুক্তির দাবিতে এলাকাবাসী মানববন্ধনের প্রস্তুতিও নিয়েছিল। তবে জামিনের খবরে এখন স্বস্তি ফিরেছে পুরো এলাকায়।

কয়েকদিন আগেও যে প্রেমের গল্প শেষ হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছিল… আজ সেই গল্পই নতুন করে শুরু হওয়ার অপেক্ষায়। কখনও কখনও ভালোবাসা শুধু কান্নায় থামে না… সব বাধা পেরিয়ে আবারও ফিরে আসে এক হওয়ার গল্প হয়ে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com