সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

রংপুরে জাতীয় পার্টি ছাড়লেন বেশ কয়েক নেতা, যোগ দিলেন বিএনপিতে

  • সবশেষ আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২৮৭ জন সংবাদটি দেখেছেন

 

রংপুর মহানগর জাতীয় পার্টির বেশ কিছু নেতা ও কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন।  সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর গুপ্তপাড়া এলাকায় মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে আহ্বায়ক শামসুজ্জামান সামুর হাতে ফুলের তোড়া দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন—৩৩ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সহসভাপতি দুদা মিয়া ও আহিয়াত, সাধারণ সম্পাদক ইউনুস আলী, সহসাধারণ সম্পাদক ওবায়দুল, সাংগঠনিক সম্পাদক আহিয়ার রহমান, জাপা নেতা মেকুড়া উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহজাদা মিয়া, রফিকুল ইসলাম, জাহিদুল, মহব্বত আলী, শাহাজাদা, মুকুল, লুতফর, সামসুল, শহিদুল ইসলাম, রাসেল ও দেলোয়ারসহ আরও অনেকে।

যোগদান অনুষ্ঠানের পর ৩৩ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইউনুস আলী বলেন, “নতুন বাংলাদেশ গড়তে বিএনপির কোনো বিকল্প নেই। জাতীয় পার্টির লেজুড়ভিত্তিক ও মেরুদণ্ডহীন রাজনীতি জনগণ আর মেনে নিচ্ছে না। তাই শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছি।”

মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিচ্ছেন। তবে আমরা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দলে স্থান দেব না। যারা নতুন যোগ দিয়েছেন, তারা তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে মাঠে কাজ করুন।”

সামসুজ্জামান সামু বর্তমানে রংপুর–৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তিনি বিভিন্ন সভা–সমাবেশ, সেমিনার ও উঠান বৈঠকে রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং সমৃদ্ধ রংপুরের রূপকল্প নিয়ে কাজ করছেন। একইভাবে মনোনয়নপ্রত্যাশী মহানগর সদস্য সচিব মাহফুজুর নবী ডন ও অ্যাডভোকেট শফিক আমালও মাঠে সক্রিয় রয়েছেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com