সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

‘নাসীরুদ্দিন পাটোয়ারী’ নামে ভাইরাল কোরবানির গরু, হাটে ভিড় দর্শনার্থীদের

  • সবশেষ আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৬৬ জন সংবাদটি দেখেছেন
‘নাসীরুদ্দিন পাটোয়ারী’ নামে ভাইরাল কোরবানির গরু
‘নাসীরুদ্দিন পাটোয়ারী’ নামে ভাইরাল কোরবানির গরু

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাটে ক্রেতাদের আকৃষ্ট করতে এক খামারি তার পালিত গরুর নাম রেখেছেন ‘নাসীরুদ্দিন পাটোয়ারী’। ব্যতিক্রমী এই নামকরণকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও হাস্যরস।

রোববার (২৪ মে) গরুটি ও এর মালিকের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই বড় আকৃতির কালো রঙের গরুটি দেখতে হাটে ভিড় করছেন অনেক মানুষ।

ভাইরাল ভিডিওতে গরুর মালিককে নামকরণের কারণ ব্যাখ্যা করতে দেখা যায়। তিনি বলেন, “অনেক চিল্লায়, তাই নাম রাখছি নাসীরুদ্দিন পাটোয়ারী। খাবার কম হলেই আরও বেশি চিল্লায়।”

খামারির দাবি, বড় আকৃতির ষাঁড়টি একবারে প্রায় ১২ কেজি চালের জাউ খেতে পারে। এ ছাড়া নিয়মিত ঘাস ও খড় খাওয়ানো হয়। গরুটির দাম চাওয়া হচ্ছে প্রায় ৯ লাখ টাকা। উপযুক্ত ক্রেতা পাওয়া গেলে সেটি বিক্রি করা হবে বলেও জানান তিনি।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ বিষয়টিকে মজার ঘটনা হিসেবে দেখছেন, আবার কেউ গরুর খাবার ও আচরণ নিয়ে রসিকতা করছেন।

ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রতিবছরই পশুর হাটে ব্যতিক্রমী নামের গরু নিয়ে আলোচনা তৈরি হয়। এবার সেই তালিকায় নতুন সংযোজন ‘নাসীরুদ্দিন পাটোয়ারী’।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com