সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

তিস্তাপাড়ে এক টাকায় ঈদের বাজার, হাসি ফুটল শতাধিক অসহায় পরিবারের মুখে

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৫৫ জন সংবাদটি দেখেছেন

লালমনিরহাট-এর তিস্তাপাড়ে অসহায় ও দুস্থ মানুষের জন্য গড়ে উঠেছে ব্যতিক্রমধর্মী ‘ভালোবাসার বাজার’। যেখানে মাত্র এক টাকায় মিলছে ঈদের বাজার।

সোমবার (২৫ মে) সকালে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের চিনাতুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বাজারের উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু।

জানা গেছে, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে বিদ্যানন্দ ফাউন্ডেশন দুস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য ‘এক টাকার বাজার’ কর্মসূচির আয়োজন করে। ‘তিস্তাপাড়ে ভালোবাসার বাজার’ নামে আয়োজিত এ বাজারে এক টাকার বিনিময়ে চাল, ডাল, চিনি, সয়াবিন তেল, আটা-ময়দাসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য এবং ঈদ সামগ্রী সংগ্রহের সুযোগ পান সুবিধাবঞ্চিত মানুষ।

তিস্তাপাড় এলাকার পাঁচ শতাধিক হতদরিদ্র পরিবার এ বাজার থেকে এক টাকার বিনিময়ে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ঈদের আনন্দ যাতে সবার মাঝে সমভাবে ছড়িয়ে পড়ে, সে লক্ষ্যেই বিদ্যানন্দ ফাউন্ডেশনের এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদেরও এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ মানবিক সহায়তা কার্যক্রমকে আরও বেগবান করছে। দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে এবং সামাজিক বৈষম্য কমাতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় তিনি তিস্তা মহাপরিকল্পনা নিয়েও কথা বলেন। তিনি দাবি করেন, বর্তমান সরকারের আমলেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসন-এর জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজক জামাল উদ্দিন এবং সদর থানা-র ওসি সাদ আহমেদসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com