বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

ইরানে নতুন মার্কিন হামলার পর আবারও বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৬৫ জন সংবাদটি দেখেছেন

ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার সম্ভাবনায় বাজারে যে ইতিবাচক প্রবণতা তৈরি হয়েছিল, নতুন হামলার ঘটনায় তা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।

বার্তাসংস্থা এর প্রতিবেদনে বলা হয়, সোমবার যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণাঞ্চলে হামলা চালানোর ঘোষণা দেওয়ার পর মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়। এর প্রভাব পড়ে বৈশ্বিক জ্বালানি বাজারে।

আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ৯৮ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) তেলের দাম শুক্রবারের তুলনায় ৪ দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ০৪ ডলারে নেমেছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দ্রুত পুনরায় চালু হওয়ার সম্ভাবনা থাকায় বাজারে এখনো কিছুটা ইতিবাচক মনোভাব রয়েছে। এপ্রিলের শেষ দিকে ব্রেন্ট ক্রুডের দাম ১২০ ডলারের ওপরে উঠলেও বর্তমানে তা কিছুটা কমেছে।

এদিকে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক-এর বোর্ড সদস্য ইসাবেল শ্নাবেল বলেছেন, ইরান পরিস্থিতি নিয়ে শান্তি আলোচনা সফল হলেও আগামী জুনে সুদের হার বাড়ানোর প্রয়োজন হতে পারে। তার মতে, দীর্ঘস্থায়ী সংঘাত ও উচ্চ জ্বালানি মূল্য ইউরোপের অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে।

বাজার বিশ্লেষকদের ধারণা, আগামী জুনে ইসিবির সুদের হার বৃদ্ধির সম্ভাবনা প্রায় ৯০ শতাংশে পৌঁছেছে। একই সঙ্গে ইউরোপীয় বন্ডের সুদহারও কিছুটা বেড়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com