সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ঘূর্ণিঝড় ‘মোন্থা’র প্রভাবে সারা দেশে পাঁচ দিন বৃষ্টির আভাস

  • সবশেষ আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১০৮ জন সংবাদটি দেখেছেন

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’র প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় প্রকাশিত নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কম, কোথাও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকেই দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হতে পারে। বুধবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে সংস্থাটি।

আগামীকাল মঙ্গলবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে আসবে।

বুধবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, “ঘূর্ণিঝড় ‘মোন্থা’ মঙ্গলবার ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করবে। এর মূল আঘাত পড়বে অন্ধ্র প্রদেশে। তবে এর প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।”

তিনি আরও বলেন, “বুধবার ঘূর্ণিঝড়টি স্থলভাগে দুর্বল হয়ে পড়লে এর প্রভাব বাংলাদেশে আরও বিস্তৃত হতে পারে। তখন সারাদেশেই বৃষ্টি ঝরার সম্ভাবনা রয়েছে।”

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টি অব্যাহত থাকায় দেশের বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com