মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

বিশ্বকাপের জার্সি নম্বর ঘোষণা ব্রাজিলের, ১০ নম্বরে নেইমার

  • সবশেষ আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৬০ জন সংবাদটি দেখেছেন

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে চূড়ান্ত স্কোয়াডের খেলোয়াড়দের জার্সি নম্বর প্রকাশ করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফেরা তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রের কাঁধেই তুলে দেওয়া হয়েছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি।

চোট কাটিয়ে দলে ফেরা নেইমারের হাতে আবারও দলের সবচেয়ে মর্যাদাপূর্ণ জার্সি তুলে দেওয়াকে বড় বার্তা হিসেবেই দেখছেন ফুটবল বিশ্লেষকরা। অন্যদিকে আক্রমণভাগের অন্যতম নির্ভরতা ম্যাথিউস কুনিয়া পরবেন বিখ্যাত ৯ নম্বর জার্সি।

নিজের ক্লাব রিয়াল মাদ্রিদের মতো জাতীয় দলেও ৭ নম্বর জার্সি গায়ে মাঠে নামবেন তারকা উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র। আর ১১ নম্বর জার্সি পেয়েছেন বার্সেলোনা তারকা রাফিনিয়া। ব্রাজিলের উদীয়মান প্রতিভা এনড্রিক খেলবেন ১৯ নম্বর জার্সিতে।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। তবে মূল টুর্নামেন্টের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে কার্লো আনচেলত্তির দল।

আজ (৩১ মে) রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে প্রথম প্রীতি ম্যাচে পানামার মুখোমুখি হবে সেলেসাওরা। এরপর আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে মিশরের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল।

ব্রাজিল দলের জার্সি নম্বর তালিকা

১. অ্যালিসন বেকার (গোলরক্ষক)
২. ওয়েসলি
৩. গ্যাব্রিয়েল মাগালহায়েস
৪. মার্কিনহোস
৫. কাসেমিরো
৬. অ্যালেক্স সান্দ্রো
৭. ভিনিসিয়ুস জুনিয়র
৮. ব্রুনো গিমারায়েস
৯. ম্যাথিউস কুনিয়া
১০. নেইমার জুনিয়র
১১. রাফিনিয়া
১২. ওয়েভারটন (গোলরক্ষক)
১৩. দানিলো
১৪. ব্রেমার
১৫. লিও পেরেইরা
১৬. ডগলাস সান্তোস
১৭. ফাবিনহো
১৮. দানিলো সান্তোস
১৯. এনড্রিক
২০. লুকাস পাকেতা
২১. লুইজ হেনরিকে
২২. গ্যাব্রিয়েল মার্তিনেল্লি
২৩. এডারসন (গোলরক্ষক)
২৪. ইবানেজ
২৫. ইগর থিয়াগো
২৬. রায়ান

বিশ্বকাপের আগে ব্রাজিল দলে অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয় দেখা যাচ্ছে। নেইমার, কাসেমিরো ও মার্কিনহোসের মতো অভিজ্ঞদের পাশাপাশি এনড্রিক, রায়ান ও ইগর থিয়াগোর মতো তরুণদের ওপরও আস্থা রেখেছেন কোচ কার্লো আনচেলত্তি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com