সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের নামফলকে বানান ভুল, চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

  • সবশেষ আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৫১ জন সংবাদটি দেখেছেন

জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষিত আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর নামের বানান ভুল নিয়ে সৃষ্ট বিতর্কের জেরে চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শনিবার (৩০ মে) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পশুপালন) ক্যাডারের কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমানের বিরুদ্ধে সরকারি চাকরি আইন, ২০১৮ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, জাতীয় চিড়িয়াখানায় প্রদর্শনের জন্য প্রস্তুত করা তথ্যফলকে ‘ডোনাল্ড ট্রাম্প’-এর পরিবর্তে ‘ডোনাল্ড ট্টাম্প’ লেখা হয়েছিল। বিষয়টি দর্শনার্থীদের নজরে এলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

সমালোচনার মুখে পরে নামফলকের ভুল সংশোধন করা হয়। বর্তমানে প্রদর্শনী বোর্ডে প্রাণীটির পরিচয় ‘সাদা মহিষ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের সূত্রগুলো জানিয়েছে, নামফলকের বানান ভুল ছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আরও কিছু অভিযোগ তদন্তাধীন রয়েছে।

ঈদুল আজহাকে সামনে রেখে বিরল প্রজাতির অ্যালবিনো মহিষটি ব্যাপক আলোচনায় আসে। প্রায় ৭০০ কেজি ওজনের গোলাপি-সাদা বর্ণের মহিষটির মাথার সামনের অংশে সোনালি রঙের লোম থাকায় এবং শারীরিক গঠনের বিশেষ বৈশিষ্ট্যের কারণে খামারিরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম অনুসারে এর নামকরণ করেন।

পরে দর্শনার্থীদের আগ্রহ, প্রাণীটির নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সরকার মহিষটিকে সংরক্ষণের জন্য জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com