মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

রেললাইনের পাশে যুবকের মরদেহ উদ্ধার, পকেটে মিলল চিরকুট

  • সবশেষ আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৫৭ জন সংবাদটি দেখেছেন

রংপুরের পীরগাছা উপজেলায় রেললাইনের পাশ থেকে আতিক হোসাইন (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে।

রোববার (৩১ মে) সকালে উপজেলার উচাপাড়া ও দুধিয়াবাড়ী রেলগেট সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আতিক হোসাইন উপজেলার কিসামত পারুল এলাকার বাসিন্দা এবং আলতাব হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন রেললাইনের পাশে এক যুবকের মরদেহ দেখতে পেয়ে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানায়। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্বজনরা মরদেহটির পরিচয় শনাক্ত করেন।

ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া একটি চিরকুটে লেখা ছিল, “আমার মৃত্যুর জন্য আমি নিজে দায়ী। আমার জন্য দোয়া করবেন।”

স্থানীয়দের ভাষ্য, ঈদ উপলক্ষে যুবকের হাতে মেহেদি দেওয়া ছিল, যেখানে ‘হোসাইন’ নামটি লেখা দেখা যায়।

পীরগাছা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার ইউছুব আলী বলেন, ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com