সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

তাপপ্রবাহে পুড়ছে ৩৪ জেলা, বৃষ্টির আভাস থাকলেও কমছে না গরম

  • সবশেষ আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৫১ জন সংবাদটি দেখেছেন

জ্যৈষ্ঠের তীব্র দাবদাহে দেশের বিস্তীর্ণ জনপদে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। রাজধানী ঢাকাসহ দেশের ৩৪টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আপাতত তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

তাপপ্রবাহের পাশাপাশি দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাতও কম হয়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে।

আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের ও রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, বর্তমানে দেশের ৩৪টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর প্রভাবে আজও গরম আবহাওয়া অব্যাহত থাকবে। তবে আগামী কয়েক দিনে তাপপ্রবাহের বিস্তৃতি কিছুটা কমতে পারে।

তিনি জানান, দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হচ্ছে। আগামী ৩ জুন থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এ সপ্তাহেই টেকনাফ উপকূল দিয়ে মৌসুমি বায়ু অগ্রসর হতে পারে। মৌসুমি বায়ু সক্রিয় হলে সারা দেশে বৃষ্টির প্রবণতাও বৃদ্ধি পাবে।

এদিকে আজ সকাল ৬টায় রাজধানী ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com