সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

রাষ্ট্রপতির অনুমোদন পেল বেরোবি ছাত্র সংসদ আইন, প্রজ্ঞাপন জারি

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১২২ জন সংবাদটি দেখেছেন

দীর্ঘ আন্দোলন ও অপেক্ষার পর অবশেষে রাষ্ট্রপতির অনুমোদন পেল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্র সংসদ আইন। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকারের সাক্ষরে এ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আইনে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে প্রায় ১৭ বছর পর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের আইনি ভিত্তি তৈরি হলো।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াস প্রামানিক বলেন, “রাষ্ট্রপতি ছাত্র সংসদ আইন অনুমোদন দিয়েছেন এবং প্রজ্ঞাপন জারি হয়েছে। এখন ছাত্র সংসদ নির্বাচনে আর কোনো আইনি বাধা নেই।”

রাষ্ট্রপতির অনুমোদনের খবর ছড়িয়ে পড়তেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দেয়। তারা বলছেন, এর মাধ্যমে উত্তরাঞ্চলের বাতিঘরখ্যাত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চার নতুন অধ্যায় শুরু হবে।

এক শিক্ষার্থী বলেন, “ছাত্র সংসদ নির্বাচন হলে শিক্ষার্থীরা নিজেদের নেতৃত্ব নিজেরাই বেছে নিতে পারবেন। এটি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক সংস্কৃতি জোরদার করবে।”

উল্লেখ্য, ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে এ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের কোনো নজির নেই। ছাত্র সংসদ আইন না থাকায় শিক্ষার্থীরা একাধিকবার আইন প্রণয়ন, রোডম্যাপ বাস্তবায়ন ও নির্বাচন আয়োজনের দাবিতে আন্দোলন, অবস্থান কর্মসূচি ও অনশন পালন করেছিলেন।

রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ায় এবার ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে পারবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com