মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

তিনটি জিনিস এমন রয়েছে, যেদিকে তাকালে আমলনামায় সওয়াব লেখা হয়

  • সবশেষ আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৫৮ জন সংবাদটি দেখেছেন

তিনটি জিনিস এমন রয়েছে, যেদিকে তাকালে আমলনামায় সওয়াব লেখা হয়। তাহলো— কাবা শরিফ, কোরআন শরিফ ও মা-বাবার চেহারা। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, ‘তোমরা আল্লাহর ইবাদত কর, তার সঙ্গে শরিক কর না এবং মা-বাবার সঙ্গে সদ্ব্যবহার কর (সুরা৪ নিসা, আয়াত : ৩৬)।’

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যখন কোনো সন্তান নিজের মা-বাবার প্রতি অনুগ্রহের নজরে দৃষ্টিপাত করে, আল্লাহ তায়ালা তার প্রতিটি দৃষ্টির বিনিময়ে একটি করে কবুল হজের সওয়াব দান করেন (বায়হাকি)।’

হজরত আবু উসাঈদ রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন, আমরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। এ সময় বনু সালাম গোত্রের এক ব্যক্তি এলো। সে বললো, হে আল্লাহর রাসুল! আমার মা বাবার মৃত্যুর পর কি তাদের সেবা করার কোনো সুযোগ আছে আর?

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যা। মা-বাবার জন্য দোয়া করা, তাদের মাগফিরাত (গুনাহ মাফ) কামনা করা, তাদের কৃত ওয়াদা পালন করা, যে রক্ত সম্পর্কীয় আত্মীয়ের সঙ্গে তারা সুসম্পর্ক রক্ষা করতেন, তাদের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করা এবং তাদের বন্ধু-বান্ধবের প্রতি ভক্তি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা। (আবু দাউদ, ইবনে মাজা, ইবনে হাব্বান, আত-তারগীব ওয়াত তারহীব, ১২৬৭)

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com