সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, বোর্ড সভা স্থগিত

  • সবশেষ আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৫৮ জন সংবাদটি দেখেছেন

গ্রাহকদের বিক্ষোভের মুখে ইসলামী ব্যাংক পিএলসির নির্ধারিত অনলাইন বোর্ড সভা স্থগিত করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সভা আয়োজন সম্ভব না হওয়ায় বিষয়টি বাংলাদেশ ব্যাংককে অবহিত করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

সোমবার (১ জুন) ঈদুল আজহার ছুটির পর প্রথম কর্মদিবসে রাজধানীর মতিঝিল ব্যাংকপাড়া এলাকায় ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে ‘গ্রাহক’ ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

আন্দোলনকারীদের অভিযোগ, সাবেক বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর খুরশীদ আলম ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরীণ আন্দোলনের মুখে পদত্যাগ করেছিলেন। এমন একজন ব্যক্তিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ায় ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তারা দাবি করেন।

এক সংবাদ সম্মেলনে বিক্ষোভকারীরা ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগও দাবি করেন। একই সঙ্গে তারা এস আলম গ্রুপের জব্দকৃত সম্পদ ব্যাংকের তহবিলে ফিরিয়ে আনার আহ্বান জানান।

এদিকে বাংলাদেশ ব্যাংকে পাঠানো এক বার্তায় ইসলামী ব্যাংক জানায়, সোমবার অনলাইনে বোর্ড সভা আয়োজনের পরিকল্পনা থাকলেও চলমান বিক্ষোভ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে সভাটি স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। একই দিন বাংলাদেশ ব্যাংক খুরশীদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com