মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে মৃতের সংখ্যা বেড়ে ৫

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৫৮ জন সংবাদটি দেখেছেন
রংপুরের মিঠাপুকুর থানা
রংপুরের মিঠাপুকুর থানা

রংপুরের মিঠাপুকুরে মেয়াদোত্তীর্ণ ও বিষাক্ত অ্যালকোহল পানে মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। সর্বশেষ বুধবার (৩ জুন) চিকিৎসাধীন অবস্থায় দুলা মিয়া (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এর আগে একই ঘটনায় চারজনের মৃত্যু হয়।

নিহত দুলা মিয়া উপজেলার বালারহাট কুমোরপুর কন্তিবাড়ি গ্রামের আকবর আলীর ছেলে। বালারহাট ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মাহিদুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাতে উপজেলার বালারহাট বাজারে কয়েকজন ব্যক্তি মেয়াদোত্তীর্ণ ও বিষাক্ত অ্যালকোহল পান করেন। পরে তারা অসুস্থ হয়ে পড়লে বিভিন্ন স্থানে চিকিৎসা নেন।

ঘটনার রাতে কাফ্রিখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের ছাত্তার মিয়া (৬০) মারা যান। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান বুজরুক ঝালাই গ্রামের হুজুর আলী (৪৫) ও সংগ্রামপুর বেলতলা এলাকার সাজু মিয়া (৫৫)। মঙ্গলবার সকালে মারা যান বুজরুক ঝালাই গ্রামের এরশাদ আলী (৪০)। সর্বশেষ বুধবার দুলা মিয়ার মৃত্যু হলে মৃতের সংখ্যা পাঁচে পৌঁছায়।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ শিকদার বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু জাফর বলেন, বিষাক্ত অ্যালকোহল পানে পাঁচজনের মৃত্যুর ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও জানান, ঘটনার পর থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে এলাকায় সচেতনতামূলক প্রচারণা, লিফলেট বিতরণ এবং মাইকিং করা হচ্ছে।

এদিকে, এ ঘটনায় জড়িত অবৈধ মদ বিক্রেতাদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com