মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

প্রকাশ্যে বিএনপি নেতাকে মারধর! ছাত্রদল-যুবদলের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৬৯ জন সংবাদটি দেখেছেন

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

মারধরের শিকার অখিল উদ্দিন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

স্থানীয় ও দলীয় সূত্র জানায়, জেলা পরিষদ প্রাঙ্গণে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে ছাত্রদল ও যুবদলের কয়েকজন কর্মী অখিল উদ্দিনের ওপর চড়াও হয়ে তাকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ বিষয়ে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন। তার দাবি, একটি ভুল বোঝাবুঝির জের ধরেই এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com