সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

নির্বাচন নাও হতে পারে, জুলাই সনদ সবার আগে হতে হবে: জামায়াত নেতা তাহের

  • সবশেষ আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১০৯ জন সংবাদটি দেখেছেন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জাতীয় নির্বাচন কোনো কারণে নাও হতে পারে, তবে জুলাই সনদ সবার আগে বাস্তবায়ন করা জরুরি।

বুধবার (২৯ অক্টোবর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের ইলেকটোরাল সাপোর্ট শাখার উপদেষ্টা লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে বাংলাদেশ সফররত প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তাহের বলেন, “জুলাই সনদ এত গুরুত্বপূর্ণ একটি দলিল যে কিছু অর্থ ব্যয় করেও গণভোটের মাধ্যমে এর বাস্তবায়ন করা উচিত। জাতীয় নির্বাচনের আগে গণভোট হওয়াই যথার্থ বলে আমরা মনে করি।”

তিনি আরও বলেন, “গণভোটের সঙ্গে উচ্চকক্ষে পিআর (Proportional Representation) ব্যবস্থার বিষয়টিও যুক্ত। কাজেই নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে এর সমাধান হওয়া প্রয়োজন। নভেম্বরের শেষের দিকে গণভোট অনুষ্ঠিত হতে পারে।”

জামায়াত নেতা আশঙ্কা প্রকাশ করে বলেন, “নভেম্বরে গণভোট না হলে আগামী সব নির্বাচনের ওপর এর প্রভাব পড়তে পারে।”

তিনি দাবি করেন, সুষ্ঠু নির্বাচনের জন্য জামায়াতের সব প্রস্তুতি সম্পন্ন আছে। প্রতিনিধি দলকে তিনি জানান, “নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ভোটকক্ষে সিসি ক্যামেরা স্থাপন, কেন্দ্রভিত্তিক সেনা, বিজিবি ও র‌্যাবের অবস্থান নিশ্চিত করতে হবে। আগে এসব বাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকত, এবার প্রতিটি কেন্দ্রে তাদের উপস্থিতি থাকা জরুরি।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com