মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

আর্জেন্টিনার জার্সি পরে গেলে অর্ধেক ফি! আইনজীবীর ঘোষণায় তোলপাড় সোশ্যাল মিডিয়া

  • সবশেষ আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৫৮ জন সংবাদটি দেখেছেন

ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মিঠুন সাহা। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থক হিসেবে পরিচিত এই আইনজীবী ঘোষণা দিয়েছেন, বিশ্বকাপ চলাকালে তার চেম্বারে আর্জেন্টিনার জার্সি পরে আসা ক্লায়েন্টদের কাছ থেকে অর্ধেক ফি নেওয়া হবে।

শুক্রবার (৫ জুন) ভোরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

এডভোকেট মিঠুন সাহা জানান, বিশ্বকাপের আনন্দ ও উৎসবমুখর পরিবেশকে আরও প্রাণবন্ত করতেই তিনি এই বিশেষ অফারের ব্যবস্থা করেছেন। তার ভাষায়, আইন পেশা যেমন গুরুতর, তেমনি মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলাও গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, “খেলাধুলা মানুষকে একত্রিত করে এবং সৌহার্দ্য বাড়ায়। বিশ্বকাপের আনন্দ ভাগাভাগি করতেই আর্জেন্টিনা সমর্থকদের জন্য এই উদ্যোগ নিয়েছি।”

সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই ঘোষণাকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে বিশ্বকাপ উন্মাদনার মজার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। আবার কেউ কেউ বলছেন, আইনসেবার ক্ষেত্রে এমন অফার বেশ ব্যতিক্রমী এবং নজিরবিহীন।

জানা গেছে, অ্যাডভোকেট মিঠুন সাহার চেম্বার ঢাকার মেরাদিয়া এলাকায় অবস্থিত। চেম্বারের নির্ধারিত সময় অনুযায়ী, শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত এবং অন্যান্য দিন বিকেল ৪টা থেকে রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত তিনি ক্লায়েন্টদের সেবা দিয়ে থাকেন।

বিশ্বকাপকে ঘিরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সেবাদাতারা নানা ধরনের অফার দিলেও একজন সুপ্রিম কোর্টের আইনজীবীর পক্ষ থেকে নির্দিষ্ট দলের জার্সির ভিত্তিতে এমন ছাড়ের ঘোষণা তুলনামূলক বিরল। ফলে বিষয়টি ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে কৌতূহল ও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com