মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

নির্বাচন বানচালের বড় ষড়যন্ত্র হতে পারে: প্রধান উপদেষ্টা

  • সবশেষ আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১০৫ জন সংবাদটি দেখেছেন

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর ও বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটখাটো নয়, বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হবে। হঠাৎ আক্রমণও আসতে পারে, তাই এই নির্বাচন হবে চ্যালেঞ্জিং। তবে যত বাধাই আসুক, সেটা অতিক্রম করতেই হবে।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।

তিনি বলেন, “প্রধান উপদেষ্টা জানিয়েছেন— নির্বাচনের সময় নানা ধরনের বিভ্রান্তি ও অপপ্রচার চালানো হবে। সোশ্যাল মিডিয়ায় ভুয়া ছবি, ভিডিও বা এআই প্রযুক্তি ব্যবহার করে প্রচারণা ছড়ানো হতে পারে। এসব অপপ্রচার সঙ্গে সঙ্গে শনাক্ত ও প্রতিহত করতে হবে, যাতে তা ছড়িয়ে পড়তে না পারে।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “নির্বাচন সুন্দর ও উৎসবমুখর করতে হলে জনগণের কাছে পৌঁছাতে হবে। ভোটদানের পদ্ধতি, কেন্দ্রের নিয়ম ও বিশৃঙ্খলার সময় করণীয় সম্পর্কে সবাইকে জানাতে হবে।”
এ জন্য তিনি নির্বাচন কমিশন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে দ্রুত আরও বেশি সংখ্যক **টিভিসি, ডকুমেন্টারি ও ভিডিও কনটেন্ট** তৈরি করে ইউটিউব ও সামাজিক মাধ্যমে প্রচারের নির্দেশ দিয়েছেন।

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টার উদ্দেশ্য হলো— জনগণ যেন নিজেরাই সচেতন ও প্রস্তুত হতে পারেন, যাতে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com