সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ঝিনাইদহে তেলবাহী ট্রেনের ৩ বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

  • সবশেষ আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৬৪ জন সংবাদটি দেখেছেন

ঝিনাইদহের কোটচাঁদপুরে তেলবাহী মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

রোববার (৭ জুন) সকাল ৬টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাফদারপুর স্টেশনের স্টেশন মাস্টার নয়ন হোসেন জানান, খুলনা থেকে পার্বতীপুরগামী একটি তেলবাহী মালগাড়ি স্টেশনের কাছাকাছি পৌঁছালে ট্রেনটির পেছনের তিনটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করেছে। খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রেলওয়ে সূত্র জানায়, উদ্ধারকারী ট্রেন পৌঁছানোর পর লাইনচ্যুত বগিগুলো সরিয়ে রেললাইন মেরামতের কাজ শুরু হবে। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে খুলনার সঙ্গে রাজশাহী ও উত্তরাঞ্চলের ট্রেন চলাচল পুনরায় চালু করা হবে।

তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কী কারণে বগিগুলো লাইনচ্যুত হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

রেল যোগাযোগ বন্ধ থাকায় এ রুটের যাত্রী ও পণ্য পরিবহনে সাময়িক ভোগান্তির সৃষ্টি হয়েছে। রেল কর্তৃপক্ষ দ্রুততম সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com