মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

বিসিবি নির্বাচনে সর্বোচ্চ ভোটে পরিচালক নির্বাচিত তামিম ইকবাল

  • সবশেষ আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৫৫ জন সংবাদটি দেখেছেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল।

রোববার (৭ জুন) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ অবস্থিত বিসিবি কার্যালয়ের বোর্ড রুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর সন্ধ্যা ৬টায় ফলাফল ঘোষণা করা হয়।

ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত ১২ পরিচালক হলেন— তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম আহমেদ, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম এবং সাকেফ আহমেদ সালাম।

ক্লাব ক্যাটাগরিতে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ১২ জন নির্বাচিত হন এবং ৪ জন পরাজিত হন।

ভোটের ফলাফলে তামিম ইকবাল সর্বোচ্চ ৭৩ ভোট পান। যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পান সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু। এরপর মাসুদুজ্জামান পান ৭০ ভোট এবং ইয়াসির ফয়সাল পান ৬৮ ভোট।

এছাড়া ফাহিম সিনহা ও শাহনিয়ান তানিম ৬৬টি করে, আসিফ রাব্বানি ৬৪টি, ইয়াসির আব্বাস ৬৩টি, রফিকুল ইসলাম বাবু ৫৩টি এবং ডা. মাহবুব শামীম ৪১টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ক্লাব ক্যাটাগরিতে মোট ভোটার ছিলেন ৭৬ জন। এর মধ্যে ৭৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

অন্যদিকে পরাজিত চার প্রার্থীর মধ্যে বোরহানুল পাপ্পু পেয়েছেন ৪০ ভোট, আমজাদ হোসেন ৩২ ভোট, ফায়াজুর রহমান মিতু ২৩ ভোট এবং ইমরোজ আহমেদ পেয়েছেন ২০ ভোট।

বিসিবির এই নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা পর্ষদের গুরুত্বপূর্ণ অংশ গঠিত হলো। এখন সবার নজর থাকবে পরবর্তী বোর্ড সভা এবং নেতৃত্ব নির্বাচনের দিকে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com