মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন সম্ভব নয়: নাহিদ ইসলাম

  • সবশেষ আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১০০ জন সংবাদটি দেখেছেন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের রোডম্যাপ প্রণয়ন করে বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিতে হবে। দেশের স্থিতিশীলতার জন্য দ্রুত নির্বাচন প্রয়োজন, তবে তার আগে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা আবশ্যক।”

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রংপুরের পর্যটন মোটেলে বিভাগের আট জেলা ও মহানগর কমিটি গঠনের লক্ষ্যে পদপ্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “দেশে বর্তমানে নানামুখী সংকট তৈরি হয়েছে। পতিত স্বৈরাচার শক্তি ষড়যন্ত্রে লিপ্ত। এসব সংকট মোকাবিলায় জাতীয় ঐক্য অপরিহার্য। কেউ যদি মনে করে এককভাবে নেতৃত্ব দিয়ে সরকার গঠন করবে, সেটা সম্ভব নয়। দেশের স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য দরকার।”

তিনি আরও বলেন, “জনগণের ন্যূনতম আকাঙ্ক্ষা, সংস্কার ও বিচারের দাবিকে উপেক্ষা করে নির্বাচনের পথে গেলে সেই নির্বাচন টেকসই হবে না। স্থিতিশীল পরিবর্তনের জন্য সংবিধান সংস্কারসহ প্রয়োজনীয় পদক্ষেপ এখন সময়ের দাবি।”

জোটের প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, “পুরোনো দলগুলোর প্রতি জনগণের অনীহা রয়েছে। আওয়ামী ফ্যাসিস্ট গ্রুপ দেশ থেকে বিতাড়িত হয়েছে। বিএনপি ও জামায়াত উভয় দলই অতীতে জনগণের আস্থা হারিয়েছে। তাই কোনো জোটে যাওয়ার আগে আমাদের নীতিগত অবস্থান পরিষ্কার করতে হবে। জুলাই সনদ, বিচার ও সংস্কারের প্রশ্নে যারা আমাদের কাছাকাছি অবস্থানে আছে, তাদের সঙ্গে আলোচনা করা যেতে পারে।”

চব্বিশের গণঅভ্যুত্থানের এক দফার ঘোষক হিসেবে নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদ বাস্তবায়নে ইতিবাচক অগ্রগতি হয়েছে। তবে ঐকমত্য কমিশনের দ্বিতীয় প্রস্তাব সম্পূর্ণ অগ্রহণযোগ্য। প্রথম প্রস্তাবে কিছু সংশোধন সাপেক্ষে আমরা সমর্থন দিয়েছি। আমাদের দাবি ছিল জুলাই সনদের আদেশ প্রকাশ করা ও কে সেই আদেশ জারি করবে তা পরিষ্কার করা— যা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হওয়া উচিত।”

তিনি অভিযোগ করে বলেন, “ঐকমত্য কমিশনে বিএনপি বড় সংস্কারের বিরোধিতা করেছে। জনগণের চাপের মুখে তারা সেই অবস্থান থেকে কিছুটা সরে এসেছে।”

এনসিপির আহ্বায়ক বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন, বিচারের রোডম্যাপ ঘোষণা, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং নির্বাচন কমিশন পুনর্গঠন এখন সময়ের দাবি। এসব ছাড়া নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।”

সভায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ, জেলা প্রধান সমন্বয়কারী আসাদুল্লাহ গালিব এবং মহানগর প্রধান সমন্বয়কারী সাদিয়া ফারজানা দিনাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com