মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ইসির প্রতীক তালিকায় নতুন প্রতীক ‘শাপলা কলি’, গেজেট প্রকাশ

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৪৫ জন সংবাদটি দেখেছেন

নির্বাচন কমিশনের (ইসি) নতুন প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করে আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রকাশিত এই তালিকায় নতুন প্রতীকটি ১০২ নম্বরে অন্তর্ভুক্ত করা হয়। এ বিষয়ে প্রকাশিত গেজেটে স্বাক্ষর করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

এর আগে সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ইসির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আখতার আহমেদ জানান, ইসির বিদ্যমান বিধিমালায় ‘শাপলা’ প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সেটি বরাদ্দ দেওয়া সম্ভব নয়। সে সময় তিনি আরও বলেন, কমিশন নিজ বিবেচনায় একটি নতুন প্রতীক নির্ধারণ করে গেজেট আকারে প্রকাশ করবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নতুন প্রতীক ‘শাপলা কলি’ যুক্ত হওয়ার ফলে এখন ইসির নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য মোট প্রতীকের সংখ্যা দাঁড়াল ১০২টি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com