সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৬৭ জন সংবাদটি দেখেছেন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিএনপি নেতার মোটরসাইকেল চুরির অভিযোগে আব্দুস সালাম নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) রাত ১১টার দিকে উপজেলার চৌরাস্তায় মোটরসাইকেলের মালিক ও স্থানীয় লোকজন তাকে অবরুদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।

জানা গেছে, আব্দুস সালাম দুওসুও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি ২০১৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে চেয়ারম্যান নির্বাচিত হন এবং ইউনিয়ন যুবলীগের আইনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মোটরসাইকেলের মালিক ফরহাদ হোসেন, যিনি দুওসুও ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক, অভিযোগ করেন যে সোমবার তার ১৫০ সিসির মোটরসাইকেলটি চুরি হয়। পরদিন আব্দুস সালাম তার কাছে ৩০ হাজার টাকা দাবি করেন এবং টাকা দিলে মোটরসাইকেল ফেরত দেওয়ার আশ্বাস দেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, আব্দুস সালামের দেওয়া তথ্যের ভিত্তিতে মহিষমারী গ্রামের একটি বাঁশঝাড় থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কয়েকজন ব্যক্তি দাবি করেছেন, অতীতেও মোটরসাইকেল উদ্ধারের নামে তাদের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছিল।

এ ঘটনায় ফরহাদ হোসেন বাদী হয়ে আব্দুস সালামকে প্রধান আসামি করে বালিয়াডাঙ্গী থানায় মামলা দায়ের করেছেন।

ওসি বুলবুল ইসলাম বলেন, “মোটরসাইকেল চুরির অভিযোগে আব্দুস সালামকে আটক করা হয়েছে। মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com