শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা

পলাশবাড়ীতে বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাচালকের, আহত ৮

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ২০ জন সংবাদটি দেখেছেন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ফেরদাউস মিয়া (৬০) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন যাত্রী। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের মাঠের বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা গাইবান্ধা শহর থেকে পলাশবাড়ীর দিকে যাচ্ছিল। পথে মাঠের বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘অরিন ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কায় অটোরিকশাটি সড়কের ওপর ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন এবং আহতদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ফেরদাউস মিয়াকে মৃত ঘোষণা করেন। নিহত ফেরদাউস মিয়া বেতকাপা ইউনিয়নের বাসিন্দা ছিলেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। প্রায় এক ঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং সড়কে স্বাভাবিক চলাচল নিশ্চিত করে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও আইনগত কার্যক্রম শুরু হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনও জব্দ করা হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com