শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা

গাইবান্ধায় ডিজিটাল প্ল্যাটফর্মে মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৪৪ জন সংবাদটি দেখেছেন

গাইবান্ধায় ডিজিটাল প্ল্যাটফর্মে মত প্রকাশের স্বাধীনতা এবং গণতন্ত্রের বিকাশকে এগিয়ে নিতে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে শহরের দেশিভোজ রেস্টুরেন্টের সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

ইউরোপীয় ইউনিয়ন ও প্ল্যান ইন্টারন্যাশনালের অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ‘স্বাধীনতা’ প্রকল্পের আওতায় কর্মশালাটি আয়োজন করে ইন্টিগ্রেটেড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আইএসডিও)।

কর্মশালায় বক্তব্য দেন স্বাধীনতা প্রকল্পের প্রতিনিধি রিফাতুন্নবী রিফাত, আল হুমায়রা জান্নাতি ঐশী এবং রংপুর ইন্টিগ্রেটেড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সমন্বয়কারী প্রদীপ চন্দ্র রায়সহ অন্যান্য অতিথিরা।

বক্তারা বলেন, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার, অনলাইন হয়রানি এবং সাইবার নিরাপত্তাজনিত ঝুঁকি মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি সময়ের দাবি। তারা ডিজিটাল প্ল্যাটফর্মের নিরাপদ, দায়িত্বশীল ও ইতিবাচক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার ৩০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। এ সময় মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা, ভুয়া তথ্য শনাক্তকরণ, ফ্যাক্ট-চেকিং কৌশল, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহার এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

আয়োজকরা জানান, তরুণদের মধ্যে ডিজিটাল সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল অনলাইন আচরণ গড়ে তোলার লক্ষ্যেই এ ধরনের কর্মশালার আয়োজন করা হচ্ছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com