শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব : এফবিসিসিআই ভিনি-রাফিনিয়ার কাঁধে ব্রাজিলের হেক্সা স্বপ্ন ভারতের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, কুলাউড়া সীমান্তে উত্তেজনা তিস্তা মহাপরিকল্পনায় বরাদ্দ স্পষ্ট না হওয়ায় ধোঁয়াশা: নজরুল ইসলাম হক্কানী রংপুরের ধর্ষণ মামলার পলাতক আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার বিশ্বকাপ নিয়ে অস্বস্তিকর অবস্থায় যুক্তরাষ্ট্র-ইরানি সমর্থকরা ব্রাজিলের পতাকা আর খেলোয়াড়দের ছবিতে রঙিন রুবেলের বাড়ি

শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ, সর্বনিম্ন দুর্যোগ ব্যবস্থাপনায়

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৩ জন সংবাদটি দেখেছেন

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মন্ত্রণালয় ও বিভাগভিত্তিক বরাদ্দের মধ্যে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এ খাতে ৫৭ হাজার ৩০২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

অন্যদিকে, সবচেয়ে কম বরাদ্দ রাখা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জন্য। এ মন্ত্রণালয়ের জন্য প্রস্তাবিত বরাদ্দ ১০ হাজার ৩৫০ কোটি টাকা।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব তথ্য তুলে ধরেন।

প্রস্তাবিত বাজেটে মন্ত্রণালয় ও বিভাগভিত্তিক মোট বরাদ্দ ধরা হয়েছে ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা। আর বাজেটের মোট আকার নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

উল্লেখযোগ্য খাতে বরাদ্দ

  • মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ: ৫৭,৩০২ কোটি টাকা
  • স্বাস্থ্যসেবা বিভাগ: ৪৯,৩৮৭ কোটি টাকা
  • প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়: ৪৬,৭৩৮ কোটি টাকা
  • প্রতিরক্ষা মন্ত্রণালয়: ৪২,৪৯৭ কোটি টাকা
  • স্থানীয় সরকার বিভাগ: ৪০,২৪৬ কোটি টাকা
  • সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ: ৩৬,৯১৮ কোটি টাকা
  • স্বরাষ্ট্র মন্ত্রণালয়: ৩১,০৯৯ কোটি টাকা
  • সমাজকল্যাণ মন্ত্রণালয়: ৩০,৪৪৩ কোটি টাকা
  • কৃষি মন্ত্রণালয়: ২৭,৮৮১ কোটি টাকা
  • কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ: ১৮,৪৫৭ কোটি টাকা
  • বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়: ১৮,১১৫ কোটি টাকা
  • বিদ্যুৎ বিভাগ: ১৪,৯৯৬ কোটি টাকা
  • স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ: ১৩,৪৬৬ কোটি টাকা
  • পানিসম্পদ মন্ত্রণালয়: ১০,৫৩৩ কোটি টাকা
  • দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়: ১০,৩৫০ কোটি টাকা

রাজস্ব ও উন্নয়ন ব্যয়

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা।

পরিচালন ব্যয় ধরা হয়েছে ৬ লাখ ৫ হাজার ৭৪০ কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের ৫ লাখ ৬৭ হাজার ৫৩৮ কোটি টাকার তুলনায় বেশি।

অন্যদিকে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)সহ মোট উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ১৬ হাজার ৭৫ কোটি টাকা। সরকারের আশা, এই বরাদ্দ দেশের অবকাঠামো উন্নয়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com