মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হয়েছি-সামান্তা শারমিন

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ জন সংবাদটি দেখেছেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ক্ষোভ প্রকাশ করে বলেছেন “ইসি শাপলা ফুল না দিয়ে শাপলা কলি প্রতীক দিয়েছে—এটি একটি অযৌক্তিক সিদ্ধান্ত। এনসিপি কোনো ক্ষুদ্র দল নয়, জনগণের দল। আমরা ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হয়েছি।”

নির্বাচন কমিশনের (ইসি) নতুন প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করে বৃহস্পতিবার সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে।
এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ‘জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সামান্তা শারমিন বলেন, “এনসিপি কোনো ছোট দল নয়। শাপলা কলি দেওয়া সম্ভব হলে শাপলা কেন দেওয়া যাবে না? এটি ইসির সদিচ্ছার অভাব।”

বিএনপির নোট অব ডিসেন্ট প্রসঙ্গে তিনি বলেন, “নোট অব ডিসেন্ট কেন দেওয়া হলো, তা পরিষ্কার করতে হবে। সকল গোপনীয়তা ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই বিএনপি এমনটি করেছে। মূলত গণমানুষের স্বার্থ ও গণতন্ত্রের বিপক্ষেই বিএনপি এই নোট দিয়েছে।”

এর আগে সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, কমিশনের বিধিমালায় ‘শাপলা’ প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সেই প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব নয়।

তিনি তখন বলেন, কমিশন নিজ উদ্যোগে নতুন প্রতীক নির্ধারণ করে গেজেট প্রকাশ করবে। অবশেষে বৃহস্পতিবার প্রকাশিত গেজেটে ‘শাপলা কলি’ প্রতীকটি ১০২ নম্বরে যুক্ত করা হয়।

ইসির তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। এনসিপি নেত্রী সামান্তা শারমিনের বক্তব্যে এই বিতর্ক আরও তীব্র হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com