সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
বিএসএফের পুশইনের অভিযোগ, কুড়িগ্রাম সীমান্তের শূন্যরেখায় আটকা শিশুসহ ৯ জন নেতানিয়াহুকে ‘লাঠি ও পাথর মেরে’ বিতাড়নের আহ্বান সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর ছাত্রত্ব শেষ, হল ছাড়লেন জাকসু জিএস; সময় চাইলেন ভিপি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিলে প্রস্তুত ইউরোপের চার দেশ ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য বিশ্বকাপে কেন এত গোলাপি বুট? প্রস্তাবিত বাজেটে মধ্যবিত্তের ওপর চাপ সহসাই কমবে না : দেবপ্রিয় ভট্টাচার্য রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, এক ধর্মগুরুর বিস্ফোরক দাবি ভঙ্গুর অর্থনীতিকে সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ : অর্থমন্ত্রী গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

  • সবশেষ আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৫ জন সংবাদটি দেখেছেন

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় একদল বিক্ষোভকারী সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে। সোমবার (১৫ জুন) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিক্ষোভকারীরা বিভিন্ন দাবিতে ঢাকা-খুলনা মহাসড়কে স্বল্প সময়ের জন্য অবস্থান নেয় এবং স্লোগান দেয়। এতে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আনুমানিক ৪০ থেকে ৫০ জন ব্যক্তি এ কর্মসূচিতে অংশ নেন। পরে তারা সড়ক ছেড়ে চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে মাহফুজুর রহমান বলেন, এলাকায় একটি ঝটিকা মিছিল হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ অনুসন্ধান করছে।

তিনি আরও বলেন, “ঘটনার সঙ্গে কারা জড়িত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com