সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১১৮ জন সংবাদটি দেখেছেন
অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ
অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ঘরোয়া লিগে নিয়মিত খেলেন তিনি। কিছুদিন আগে ইনজুরিতে পড়ায় আছেন মাঠের বাইরে। এর মধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

সবশেষ এনসিএল টি-টোয়েন্টিতে দুই ম্যাচ খেলার পর ইনজুরিতে পড়েন মাহমুদউল্লাহ। যে কারণে এরপর আর কোনো ম্যাচ খেলতে পারেননি। তবে চোট কাটিয়ে ফেরার পথে ছিলেন তিনি। নিয়মিত রিহ্যাভ সেশন করছিলেন। এরই মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডার।

গত চারদিন ধরে অসুস্থ মাহমুদউল্লাহ। শুরুতে জ্বরে ভুগছিলেন তিনি। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিনি। পরে হাসপাতালে ভর্তি হন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে এবং সুস্থতা অব্যাহত থাকলে আগামী কয়েক দিনের মধ্যে তিনি বাসায় ফিরতে পারবেনতার স্ত্রী জান্নাতুল কাউসার মিষ্টি সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। 

 

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com