বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বেগম রোকেয়া পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান যাত্রীদের সঙ্গে তুমুল ঝগড়া, চাকরি হারালেন স্পাইসজেটের বিমানবালা বিশ্বে মাছ উৎপাদনে নতুন রেকর্ড, মানুষের খাদ্যের প্রধান উৎস এখন চাষের মাছ পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন এমপি জেবা আমিন খান জুনে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার, গ্যাস সরবরাহ স্থিতিশীল রাখার উদ্যোগ ব্রাজিল সমর্থক বুবলীর মুখেও মেসি বন্দনা, বললেন ‘মেসি সবার’ যারা নিজেদের স্বার্থে কথা বলে, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা, জানালেন রেলমন্ত্রী হানিমুনের রোমান্টিকশ করলেন নীলাঞ্জনা নীলা, মুগ্ধ ভক্তরা ছবি প্রকা কেপ ভার্দের সেই গোলরক্ষকের মায়ের পাশে মার্কিন প্রশাসন

পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন এমপি জেবা আমিন খান

  • সবশেষ আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৪ জন সংবাদটি দেখেছেন

রংপুরের পীরগঞ্জে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ-এর কবর জিয়ারত করেছেন সংসদ সদস্য জেবা আমিন খান। এ সময় তিনি শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।

বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর এলাকায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন তিনি। পরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে শহীদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন রুহুল আমিন, সাইফুল ইসলাম, মাহামুদুন নবী চৌধুরী পলাশসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ শহীদ আবু সাঈদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং পরিবারের সার্বিক খোঁজখবর নেন।

এমপি জেবা আমিন খান বলেন, “গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আবু সাঈদের আত্মত্যাগ জাতি দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

পরে শহীদ আবু সাঈদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com