শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১২ জন সংবাদটি দেখেছেন

হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে সড়কে আলু ঢেলে বিক্ষোভ করেছেন আলুচাষি ও ব্যবসায়ীরা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে এবং সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে।

বুধবার (১৭ জুন) বেলা ১১টার দিকে নগরীর মডার্ন মোড়ে রংপুর জেলা আলুচাষি ও ব্যবসায়ী সমিতি-র উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন।

প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া কৃষক ও ব্যবসায়ীরা সড়কে আলু ঢেলে প্রতীকী বিক্ষোভ প্রদর্শন করেন এবং হিমাগারের ভাড়া কমানোর দাবি জানান।

আন্দোলনকারীদের অভিযোগ, গত মৌসুমে প্রতি বস্তা আলু সংরক্ষণের জন্য হিমাগার ভাড়া ছিল ২৫০ থেকে ৩০০ টাকা। কিন্তু চলতি মৌসুমে সেই ভাড়া বাড়িয়ে ৪৩৫ থেকে ৪৫০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বাজারে আলুর দাম উৎপাদন খরচের নিচে থাকায় অতিরিক্ত ভাড়া কৃষকদের বড় ধরনের ক্ষতির মুখে ফেলছে।

তাদের দাবি, দেশের মোট আলু উৎপাদনের প্রায় ৩৫ শতাংশই রংপুর বিভাগে হলেও এ অঞ্চলে পর্যাপ্ত হিমাগার নেই। ফলে অনেক কৃষক বাধ্য হয়ে মৌসুমেই কম দামে আলু বিক্রি করেন। যারা সংরক্ষণ করেন, তাদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে।

আলুচাষিদের ভাষ্য অনুযায়ী, চলতি মৌসুমে প্রতি কেজি আলু উৎপাদনে খরচ হয়েছে ১৫ থেকে ১৭ টাকা। বর্তমানে বাজারে আলু বিক্রি হচ্ছে ১৩ থেকে ১৪ টাকা কেজি দরে। এর সঙ্গে হিমাগার ভাড়া ও বস্তার খরচ যোগ হলে প্রতি কেজি আলুর মোট ব্যয় ২৫ টাকারও বেশি দাঁড়ায়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা আলুচাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি তৈয়বুর রহমান। তিনি বলেন, “গত বছর যেখানে ভাড়া ছিল ২৫০ থেকে ৩০০ টাকা, সেখানে এবার ৪৩৫ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। কৃষকদের ওপর অন্যায়ভাবে অতিরিক্ত বোঝা চাপানো হয়েছে।”

পরে দুপুর ১টার দিকে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে আতাউর রহমান বলেন, “দুপুর ১টার দিকে অবরোধ শেষ হয়েছে। বর্তমানে ঢাকা-রংপুর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com