শনিবার, ২০ জুন ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
হাইতির জালে প্রথমার্ধেই ৩ গোল, ছন্দে ফিরল ব্রাজিল তুরস্কের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল করে ইতিহাস গড়লেন প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস গালারজা স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন নেইমার: আনচেলত্তি হাইতিকে উড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড পুনর্দখল ব্রাজিলের ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

হাইতিকে উড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড পুনর্দখল ব্রাজিলের

  • সবশেষ আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৭ জন সংবাদটি দেখেছেন

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোল করা দলের তালিকায় আবারও শীর্ষস্থান দখল করেছে ব্রাজিল। হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী জার্মানিকে পেছনে ফেলে রেকর্ড নিজেদের করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিলের মোট গোলসংখ্যা ছিল ২৩৭, আর জার্মানির ২৩২। তবে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। অন্যদিকে কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে জার্মানি তাদের মোট গোলসংখ্যা ২৩৯-এ উন্নীত করে এবং সাময়িকভাবে ব্রাজিলকে ছাড়িয়ে যায়।

তবে পেনসিলভেনিয়ায় অনুষ্ঠিত ম্যাচে ম্যাথিউস কুনিয়া ও ভিনিসিউস জুনিয়রের দারুণ নৈপুণ্যে হাইতির জালে তিন গোল জড়ায় ব্রাজিল। ফলে বিশ্বকাপে সেলেসাওদের মোট গোলসংখ্যা দাঁড়ায় ২৪১-এ, যা জার্মানির চেয়ে দুই গোল বেশি।

এই জয়ের মাধ্যমে শুধু রেকর্ডই পুনর্দখল করেনি ব্রাজিল, একই সঙ্গে গোল ব্যবধানে মরক্কোকে পেছনে ফেলে ‘সি’ গ্রুপের শীর্ষস্থানেও উঠে এসেছে দলটি।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী ২৪ জুন মিয়ামিতে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। অন্যদিকে জার্মানি তাদের পরবর্তী ম্যাচ খেলবে আইভরি কোস্টের বিপক্ষে।

বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত ব্রাজিল ও জার্মানি ছাড়া আর কোনো দল ২০০ গোলের মাইলফলক স্পর্শ করতে পারেনি। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা।

বিশ্বকাপে সর্বাধিক গোল করা ৫ দেশ

অবস্থান দেশ মোট গোল
ব্রাজিল ২৪১+
জার্মানি ২৩৯+
আর্জেন্টিনা ১৫২+
ফ্রান্স ১৩৬+
ইতালি ১২৮+

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com