শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজি বন্ধ হলে মানুষের জীবনে স্বস্তি ফিরবে: ডা. শফিকুর রহমান হাইতির জালে প্রথমার্ধেই ৩ গোল, ছন্দে ফিরল ব্রাজিল তুরস্কের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল করে ইতিহাস গড়লেন প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস গালারজা স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন নেইমার: আনচেলত্তি হাইতিকে উড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড পুনর্দখল ব্রাজিলের ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা

স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন নেইমার: আনচেলত্তি

  • সবশেষ আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১ জন সংবাদটি দেখেছেন

স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিল দলে ফিরতে পারেন তারকা ফরোয়ার্ড নেইমার। এমনটাই জানিয়েছেন সেলেসাওদের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। কাফের (পায়ের পেশি) গ্রেড-২ ইনজুরির কারণে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে মাঠের বাইরে ছিলেন সান্তোস তারকা।

হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, নেইমারের পুনর্বাসন প্রক্রিয়া সন্তোষজনকভাবে এগোচ্ছে। বর্তমানে তিনি ব্যক্তিগত অনুশীলন করছেন এবং আগামী সপ্তাহের শুরু থেকে দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

আনচেলত্তি বলেন, “শনিবার নেইমার আলাদাভাবে অনুশীলন করবে। এরপর সোমবার থেকে সে দলের সঙ্গে যোগ দেবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যেতে পারে।”

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে স্কোয়াডে থাকলেও মাঠে নামেননি নেইমার। পরে জানা যায়, ইনজুরির পুনর্বাসনের অংশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থান করে চিকিৎসা ও ফিটনেস পুনরুদ্ধারে মনোযোগ দিচ্ছেন। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, এই চোটের কারণে তাকে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে।

এদিকে নেইমারের ফেরার সম্ভাবনা যেমন স্বস্তি দিচ্ছে, তেমনি নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে রাফিনহার চোট। হাইতির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই হ্যামস্ট্রিংয়ে আঘাত পান বার্সেলোনা তারকা। তবে তার চোটের ধরন এখনো নিশ্চিত নয়।

আনচেলত্তি জানান, রাফিনহার ওপর আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সেসব রিপোর্ট হাতে পাওয়ার পরই তার অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, ২০২৫-২৬ মৌসুমেও হ্যামস্ট্রিং সমস্যায় ভুগেছিলেন রাফিনহা। ফলে নতুন এই চোট ব্রাজিল শিবিরে বাড়তি সতর্কতা তৈরি করেছে।

গ্রুপ ‘সি’-তে প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। নকআউট পর্বের পথে গুরুত্বপূর্ণ এই জয়ের পর এখন স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচকে সামনে রেখে আত্মবিশ্বাসী সেলেসাওরা।

বিশ্বকাপ শিরোপার লক্ষ্য নিয়ে এগিয়ে চলা ব্রাজিলের জন্য নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তন হতে পারে বড় এক শক্তির উৎস।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com