শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রবিবার মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, স্ট্যাম্প-চেকসহ নানা আলামত উদ্ধার জুলাইয়ের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে জাহাজ কোম্পানি-সাতমাথা সড়কের কাজ চাঁদাবাজি বন্ধ হলে মানুষের জীবনে স্বস্তি ফিরবে: ডা. শফিকুর রহমান হাইতির জালে প্রথমার্ধেই ৩ গোল, ছন্দে ফিরল ব্রাজিল তুরস্কের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল করে ইতিহাস গড়লেন প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস গালারজা স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন নেইমার: আনচেলত্তি হাইতিকে উড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড পুনর্দখল ব্রাজিলের ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি

আরএনবি নিউজকে জানালেন রংপুর সিটি প্রশাসক মাহফুজ উন নবী ডন

জুলাইয়ের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে জাহাজ কোম্পানি-সাতমাথা সড়কের কাজ

  • সবশেষ আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৫ জন সংবাদটি দেখেছেন

রংপুর নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত সড়কের বেহাল অবস্থায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও পরিবহন চালকরা। অবশেষে এ সড়ক সংস্কারের কাজ আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে শুরু হবে বলে জানিয়েছেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন।

লালমনিরহাট ও কুড়িগ্রাম থেকে রংপুর নগরীতে প্রবেশের গুরুত্বপূর্ণ এই সড়কটির দৈর্ঘ্য প্রায় সাড়ে চার কিলোমিটার। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে হাজারো মানুষকে।

স্থানীয় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ভাঙা সড়ক ও যানজটের কারণে প্রায়ই সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছানো সম্ভব হয় না। একই অভিযোগ করেছেন যাত্রীরাও। তাদের ভাষ্য, প্রতিদিনের ঝাঁকুনি ও যানজটের কারণে শারীরিক অসুস্থতাসহ নানা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

পরিবহন চালকদের দাবি, নিয়মিত চলাচলের ফলে যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। এতে বাড়ছে মেরামত ব্যয়। অটোরিকশা ও রিকশাচালকদের অনেকেই এ সড়কে চলাচল করতে অনীহা প্রকাশ করছেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, সড়কের বেহাল অবস্থার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি।

এ পরিস্থিতিতে সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়রা বিভিন্ন সময়ে প্রতীকী প্রতিবাদ কর্মসূচিও পালন করেছেন। তাদের অভিযোগ, বছরের পর বছর দাবি জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি।

তবে এবার আশার কথা শুনিয়েছেন সিটি প্রশাসক মাহফুজ উন নবী ডন। তিনি বলেন, “জাহাজ কোম্পানি থেকে মাহিগঞ্জ পর্যন্ত সড়কটি ভেঙে যাওয়ার কারণে দীর্ঘদিন ধরে নগরবাসী ভোগান্তিতে রয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আমরা সড়কটির কাজ টেন্ডারে দিয়েছি। আশা করছি আগামী মাসের প্রথম সপ্তাহেই কাজ শুরু করতে পারব।”

রংপুর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সড়ক উন্নয়ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২৪ কোটি ৬০ লাখ ৫২ হাজার ৩০৮ টাকা।

তবে দীর্ঘদিন ধরে দুর্ভোগে থাকা স্থানীয়দের প্রত্যাশা, এবার শুধু আশ্বাস নয়, দ্রুত দৃশ্যমান কাজ শুরু হবে এবং গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারের মাধ্যমে তাদের ভোগান্তির স্থায়ী অবসান ঘটবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com