রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশি ব্রাজিল ভক্তদের ভিডিওতে লাইক দিলেন নেইমার! হঠাৎই আংটিবদল, বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন গায়ক শেখ সাদী তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমার কাছাকাছি দিয়ে বয়ে যাচ্ছে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ নিহতের অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায় পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু: আব্দুল কাদের এনসিপির ৬ এমপি একসময় শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন: আব্দুল্লাহ হিল বাকী অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’, হোয়াইটওয়াশ বাংলাদেশ ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাশেদ খাঁনকে রাখার দাবি এমপি হানজালার ‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

এনসিপির ৬ এমপি একসময় শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন: আব্দুল্লাহ হিল বাকী

  • সবশেষ আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৭ জন সংবাদটি দেখেছেন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এমপিদের মধ্যে ছয়জন একসময় বিভিন্নভাবে ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি করেছেন আব্দুল্লাহ হিল বাকী

শনিবার (২০ জুন) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আব্দুল্লাহ হিল বাকী লেখেন, এনসিপির এমপিদের মধ্যে ছয়জন আগে বা পরে সাংগঠনিকভাবে কিংবা কোচিং শিক্ষক হিসেবে বিভিন্নভাবে শিবিরের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে বর্তমানে তাদের পথ, মত এবং রাজনৈতিক চিন্তাধারা ভিন্ন হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, “এগুলো নিয়ে নাক সিঁটকানোরও কিছু নেই, আবার অতিরঞ্জনেরও কিছু নেই।”

এনসিপিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই কে সাবেক শিবির, কে শিবির নন, তা নিয়ে বিতর্ক তৈরি হয় উল্লেখ করে তিনি বলেন, যারা শিবির বা জামায়াতের রাজনীতি করবেন না বলেই এনসিপিতে এসেছেন, তাদের বিষয়টি ইতিবাচকভাবেই দেখা উচিত।

ফেসবুক পোস্টে তিনি আরও দাবি করেন, এনসিপি একটি সেক্যুলার ও মধ্যপন্থি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং সেই রাজনৈতিক দর্শনকে ধারণ করেই দলটি গঠিত হয়েছে।

ভবিষ্যতে দলটির রাজনৈতিক অবস্থান কোন দিকে যাবে, সে বিষয়ে এখনই নিশ্চিত কিছু বলা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, আব্দুল্লাহ হিল বাকীর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। তবে এনসিপির পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com