রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশি ব্রাজিল ভক্তদের ভিডিওতে লাইক দিলেন নেইমার! হঠাৎই আংটিবদল, বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন গায়ক শেখ সাদী তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমার কাছাকাছি দিয়ে বয়ে যাচ্ছে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ নিহতের অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায় পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু: আব্দুল কাদের এনসিপির ৬ এমপি একসময় শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন: আব্দুল্লাহ হিল বাকী অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’, হোয়াইটওয়াশ বাংলাদেশ ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাশেদ খাঁনকে রাখার দাবি এমপি হানজালার ‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু: আব্দুল কাদের

  • সবশেষ আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৬ জন সংবাদটি দেখেছেন

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সাবেক সমন্বয়ক আব্দুল কাদের

শনিবার (২০ জুন) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আব্দুল কাদের বলেন, “এনসিপির ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি আলী আহসান জুনায়েদ-কে। এখন থেকে ছাত্রশক্তিকে গাইড করবেন তিনি। ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে।”

এ মন্তব্যের পাশাপাশি তিনি এনসিপির দায়িত্বশীলদের প্রতিও ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ছাত্র-জনতার ২০২৪ সালের আন্দোলনে সক্রিয় ভূমিকার মাধ্যমে আলোচনায় আসেন আলী আহসান জুনায়েদ। তিনি একসময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া তিনি আপ বাংলাদেশ-এর আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আব্দুল কাদেরের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে। তবে এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com