রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, লালগালিচা সংবর্ধনা বিশ্বকাপে সমান পয়েন্ট! নকআউটে উঠবে কোন দল? ফিফার নতুন নিয়ম ব্যাখ্যা এমপিওভুক্ত শিক্ষক বদলিতে তথ্য জমার সময় বাড়ল, নতুন সময়সীমা ২৫ জুন বাংলাদেশি ব্রাজিল ভক্তদের ভিডিওতে লাইক দিলেন নেইমার! হঠাৎই আংটিবদল, বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন গায়ক শেখ সাদী তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমার কাছাকাছি দিয়ে বয়ে যাচ্ছে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ নিহতের অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায় পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু: আব্দুল কাদের এনসিপির ৬ এমপি একসময় শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন: আব্দুল্লাহ হিল বাকী

গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ নিহতের অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়

  • সবশেষ আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৩ জন সংবাদটি দেখেছেন

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় আরও একজন শিবির কর্মী গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি।

রোববার (২১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বোনারপাড়া এলাকায় একটি স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বোনারপাড়া ইউনিয়ন শাখার সভাপতি বলে জানিয়েছে সংগঠনটি। আহত সালাউদ্দিনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ এক ফেসবুক পোস্টে দাবি করেন, স্কুল কমিটির সভাপতি পদ নিয়ে বিরোধের জেরে বিএনপির লোকজন স্কুলের প্রধান শিক্ষকের ওপর হামলা চালায়। এ সময় সেখানে উপস্থিত প্রধান শিক্ষকের ছোট ভাই ও ছাত্রশিবির কর্মী সাইফুল্লাহকে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।

ফেসবুক পোস্টে তিনি ঘটনার জন্য বিএনপির নেতাকর্মীদের দায়ী করে দ্রুত জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তিনি আরও বলেন, এ ঘটনায় আহত হয়েছেন সালাউদ্দিন নামের আরও এক শিবির কর্মী।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্থানীয় প্রশাসন, পুলিশ কিংবা বিএনপির পক্ষ থেকে ঘটনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। নিহতের মৃত্যুর কারণ ও ঘটনার প্রকৃত বিবরণ জানতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনটি হালনাগাদ করা হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com