‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি
সবশেষ আপডেট :
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
১৪২
জন সংবাদটি দেখেছেন
আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে গবেষণার উদ্দেশ্যে মিরপুরের Bangladesh National Zoo থেকে সাভারে অবস্থিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে-এ স্থানান্তর করা হয়েছে।
রোববার (২১ জুন) প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মহিষটিকে বিএলআরআইয়ের কাছে হস্তান্তর করে।
মহিষটির স্বাস্থ্যগত অবস্থা পর্যবেক্ষণ ও গবেষণার লক্ষ্যে বিএলআরআই একটি ১৩ সদস্যের কমিটি গঠন করেছে। কমিটির প্রধান করা হয়েছে মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান ও বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেব-কে।
গৌতম কুমার দেব জানান, চিড়িয়াখানায় থাকার কারণে মহিষটিকে প্রথমে ১৪ থেকে ২১ দিন কোয়ারেন্টাইনে রাখা হবে। এই সময়ে প্রাণীটি কোনো রোগে আক্রান্ত কি না, তা পর্যবেক্ষণ করা হবে এবং রোগমুক্ত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, “কোয়ারেন্টাইন শেষে মহিষটিকে গবেষণার কাজে কীভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
কোরবানির ঈদের আগে মহিষটি নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জিয়া উদ্দিন মৃধার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্ম’-এ লালন-পালন করা হচ্ছিল। মহিষটির অস্বাভাবিক ঘন ও আকর্ষণীয় চুলের কারণে খামার মালিকের ভাই মজা করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।
পরে খামারি জিয়া উদ্দিন মৃধা মহিষটি কেরানীগঞ্জের ব্যবসায়ী মনিরুজ্জামানের কাছে বিক্রি করেন। ঈদের বাজারকে সামনে রেখে গত ২৫ মে মহিষটিকে কেরানীগঞ্জে নিয়ে যাওয়া হয়।
তবে ঈদের আগের দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে পুলিশ মহিষটিকে উদ্ধার করে। প্রথমে কেরানীগঞ্জ থানায় রাখা হয় এবং পরে স্থানান্তর করা হয় মিরপুর জাতীয় চিড়িয়াখানায়।
সেখান থেকে সর্বশেষ গবেষণার উদ্দেশ্যে মহিষটির নতুন ঠিকানা হয়েছে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট।