বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

নর্থভিউ হোটেলের ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু, আটক মেডিকেল শিক্ষার্থী সাকিন

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৬৯৮ জন সংবাদটি দেখেছেন

রংপুর নগরীর নর্থভিউ হোটেলের ছাদ থেকে পড়ে নুজসাত নামে এক তরুণীর মৃত্যুর ঘটনায় শাহরিয়ার আহমেদ সাকিন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নাজমুল কাদের।

তিনি জানান, নিহত নুজসাতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আটক শাহরিয়ার আহমেদ সাকিন নগরীর ধাপ টিকলিভাটা এলাকার ফোরকান আলীর ছেলে। তিনি একটি মেডিকেল কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক সাকিন নিহত নুজসাতের প্রাইভেট শিক্ষক ছিলেন।

ঘটনার পর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। মামলার তদন্তের অংশ হিসেবে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে নর্থভিউ হোটেলের ছাদ থেকে পড়ে নুজসাতের মৃত্যু হলে ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার পেছনের পরিস্থিতি উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com