চীনের দালিয়ানে চলমান World Economic Forum-এর প্ল্যানারি সেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সকাল ৯টায় Dalian-এর দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘Innovating at Scale’ শীর্ষক প্ল্যানারি সেশন শুরু হয়।
সেশনের উদ্বোধনী বক্তব্য দেন World Economic Forum-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা।
এ আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও অংশ নেন লি কিয়াং, Kim Min-seok, Olzhas Bektenov, Uchral Nyam-Osor, Milojko Spajić এবং Amadou Oury Bah।
সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের সরকারপ্রধান ও প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
এ সময় অংশগ্রহণকারী বিশ্বনেতারা একটি যৌথ ফটোসেশনেও অংশ নেন।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ‘Innovating at Scale’, যেখানে বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা হচ্ছে।