মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’, চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৩৮ জন সংবাদটি দেখেছেন

চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’ শীর্ষক ব্যবসায়ী সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বাংলাদেশে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত এ সম্মেলনে চীনের ১২৫ জন ব্যবসায়ী অংশ নেন।

সম্মেলনে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে বিশেষ উপস্থাপনা করেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী

চীনা ব্যবসায়ীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে আগ্রহী। তিনি চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানান।

তিনি জানান, আন্তর্জাতিক বিনিয়োগ সহজ করতে সরকার ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এর আওতায় আমলাতান্ত্রিক জটিলতা কমানো, সরকারি সেবার ডিজিটালাইজেশন, নীতির ধারাবাহিকতা নিশ্চিত করা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আনোয়ারা অর্থনৈতিক অঞ্চল-এ চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল এবং মোংলা অর্থনৈতিক অঞ্চল-এ দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ চলছে। পাশাপাশি চীনা বিনিয়োগকারীদের আরও কার্যকর সেবা দিতে শিগগিরই চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় চালু করা হবে।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এম. রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, মাহদী আমিন এবং আতিকুর রহমান রুমন প্রমুখ।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com