সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

নওগাঁ সীমান্তে ২১ ঘণ্টা পুশইনের চেষ্টা ব্যর্থ, ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৪০ জন সংবাদটি দেখেছেন

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালিয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া হয়।

বুধবার (২৪ জুন) রাত ১টার দিকে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১০০ গজ ভেতরে ভারতের অভ্যন্তরে অবস্থানরত ৯ জনকে বিএসএফ সদস্যরা ফিরিয়ে নিয়ে যায়।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম

বিজিবি সূত্র জানায়, বুধবার ভোর ৪টার দিকে সাপাহার উপজেলার আদাতলা সীমান্তের ২৪৪/এমপি সীমান্ত পিলারসংলগ্ন উত্তর পাতাড়ি এলাকা দিয়ে ৯ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। প্রায় ২১ ঘণ্টা ধরে এই চেষ্টা চললেও বিজিবির কড়া অবস্থানের কারণে তা সফল হয়নি।

স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, পুশইনের খবর ছড়িয়ে পড়ার পর গ্রামের মানুষ সীমান্ত এলাকায় জড়ো হন। বিজিবির সদস্যরা দৃঢ় অবস্থান নিয়ে দায়িত্ব পালন করেন এবং কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেননি।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়। রাত ১টার দিকে বিএসএফ সীমান্তের ফ্লাডলাইট বন্ধ করে দেয়। এরপর রাতের আঁধারে তারা পুশইনের চেষ্টা থেকে সরে গিয়ে ওই ৯ জনকে ভারতে ফিরিয়ে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। ভোর হওয়ার পর সীমান্ত এলাকায় আর কাউকে দেখা যায়নি।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, পুশইনের চেষ্টায় থাকা ৯ জনের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৩ জন শিশু ছিলেন বলে জানিয়েছে বিজিবি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com