মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৪০ জন সংবাদটি দেখেছেন

প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী ২৮ জুন থেকে ভিসার আবেদন গ্রহণ শুরু হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে ঢাকায় দায়িত্ব গ্রহণের পর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

তিনি বলেন, ‘আবারও সাধারণ ভ্রমণ ভিসা চালুর ঘোষণা দিতে পেরে আমি আনন্দিত। আগামী ২৮ জুন থেকে বাংলাদেশিরা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি মানবিক কারণে জরুরি মেডিকেল ভিসা প্রদানও অব্যাহত থাকবে।’

হাইকমিশনার জানান, প্রাথমিকভাবে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনা এই পাঁচটি ভিসা আবেদন কেন্দ্র থেকে ট্যুরিস্ট ভিসা কার্যক্রম পরিচালিত হবে। পরে ধাপে ধাপে এ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরও শক্তিশালী হবে।

দীনেশ ত্রিবেদী আরও জানান, দায়িত্ব পালনকালে তিনি নিয়মিত ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন করবেন, আবেদনকারীদের মতামত শুনবেন এবং গণমাধ্যমকর্মীদের পরামর্শও গ্রহণ করবেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com