সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

আন্তর্জাতিক বাজারে আরও কমল তেলের দাম, স্বস্তিতে জ্বালানি বাজার

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৫০ জন সংবাদটি দেখেছেন

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী ধারায় রয়েছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থা বাড়ায় ব্রেন্ট ক্রুডের দাম প্রায় চার মাসের সর্বনিম্ন অবস্থানের কাছাকাছি নেমে এসেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবারের শুরুর দিকের লেনদেনে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড ফিউচার্স-এর দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৬ দশমিক ৭১ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

এর আগে মঙ্গলবারও ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১ শতাংশ কমে মার্চের শুরুর পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি পুনরায় সচল হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বাড়বে, এমন প্রত্যাশা থেকেই তেলের দামে এই নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে উত্তেজনা বাড়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। বিশেষ করে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কায় বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ তৈরি হয়েছিল।

এ ছাড়া সংঘাতে জড়িত বিভিন্ন পক্ষের জ্বালানি অবকাঠামোয় হামলার ঘটনাও তেলের দাম বাড়িয়ে দিয়েছিল। তবে বর্তমানে সরবরাহ পরিস্থিতির উন্নতির সম্ভাবনায় বাজারে স্বস্তি ফিরেছে এবং অপরিশোধিত তেলের দাম ধারাবাহিকভাবে কমছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com